Google information

More info click on value image

গাজীপুরে ফ্ল্যাট থেকে দুই যুবকের রহস্যজনক গলাকাটা মরদেহ উদ্ধার

 


মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কাশিমপুরের মাধবপুর এলাকার রেজাউল করিমের বাড়ির চারতলার একটি ফ্ল্যাট থেকে রাসেল হোসেন (২৩) ও আবু সুফিয়ান (২৪) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করে। নিহত রাসেলের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে, তার বাবার নাম মৃত রবিউল ইসলাম। আবু সুফিয়ানের বাড়ি ভোলা জেলার সদর উপজেলার চরভেদুরা গ্রামে, তার বাবার নাম জাফর আলী। তারা দুজনই ওই বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে ফোনে জানান যে, রাসেল ও সুফিয়ান মঙ্গলবার কারখানায় যাননি। রাত ১১টার দিকে বকুল তাদের খোঁজ নিতে চারতলায় যান এবং দেখতে পান কক্ষের ভেতরে তাদের গলাকাটা মরদেহ পড়ে আছে। এরপর তিনি পুলিশকে খবর দেন।
ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ ও দোষীদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Top Stories