Google information

More info click on value image

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে তারেক রহমান বলেন, বিদেশের মাটিতে নিজ দেশের একজন উচ্চপদস্থ উপদেষ্টার সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেত নয়, বরং এটি দেশের সম্মান ও জনগণের আত্মমর্যাদার ওপর আঘাত।

তারেক রহমানের বিবৃতিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় ব্যক্তি আসিফ নজরুলের সঙ্গে উদ্ধত আচরণ করেন।

বিবৃতিতে ফ্যাসিবাদের হিংস্র রূপ এখনও দেশে ও প্রবাসে মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে বলা হয়, প্রবাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদী আদর্শ ধারণ করে সুযোগ পেলেই গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ করছেন। তাঁদের এই আচরণে প্রমাণিত হয়েছে যে, তারা বিশৃঙ্খলা, হানাহানি, বিভাজন, সংকীর্ণতা, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট ও বিপুল পরিমাণ টাকা পাচারের মাধ্যমে শেখ হাসিনার কর্তৃত্ববাদী রাজনীতি ও গুমের নীতিকে ধারণ করেন। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই।


তারেক রহমান বলেন, আওয়ামী লীগের জন্য গণতন্ত্রের বিরোধিতা তাদের চিরাচরিত বৈশিষ্ট্য। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই তাঁর সমর্থকেরা দেশে-বিদেশে গণতন্ত্রকামী মানুষদের ওপর নির্যাতন চালাচ্ছেন।

৪৪৪৪

বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা দেশের রাজনীতিকে সংকটময় করে তুলতে বিদেশ থেকে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের আইনানুগ শাস্তির আওতায় 

আনতে হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Top Stories