Google information

More info click on value image

খুব সহজ উপকরণ দিয়ে বানিয়ে ইন রেস্টুরেন্ট স্টাইলে পাঁচ রকমের সালাদ

 রায়তা সালাদ


উপকরণঃ

শসা কুচি ১ কাপ

টক দই ৩/৪ টেবিল চামচ

পুদিনা পাতা কুচি অল্প

পেয়াজ মিহি কুচি ১ চা চামচ

শুকনা মরিচ গুঁড়া সামান্য

ভাজা জিরা গুঁড়া সামান্য

লবণ স্বাদ অনুযায়ী

বিট লবণ ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে শসা চিকন কুচি করে কেটে একটি বাটিতে রেখে দিন। পুদিনা পাতা ও পেয়াজ মিহি কুচি করে আলাদা করে রেখে দিন। একটি বড় বাটিতে দই নিয়ে প্রথমে পানি ছেকে নিয়ে ভালো করে ফেটে নিন। এর মধ্যে মরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, বিট লবণ ও লবণ দিয়ে ভালো করে ফেটে নিন। মনে রাখবেন, দইয়ে পানি থাকা যাবে না। পানি থাকলে রায়তা ভালো হবে না। এখন শসা কুচিগুলো হালকা চিপে পানি ঝেড়ে ফেলে দিন। বেশি চিপার দরকার নেই। শসা কেটে রাখলে পানি বের হয়। এই পানি চিপে ফেলে না দিলে রায়তার আসল স্বাদ পাওয়া যায় না। এবার ফেটানো দইয়ের মধ্যে শসা মিক্স করে নিন তারপরে সুন্দর করে পরিবেশন করুন


রাশিয়ান সালাদ

উপকরনঃ

গাজর কুচি ১ কাপ

শসা কুচি ১ কাপ

সেদ্ধ মটরশুটি ১/২ কাপ

আপেল কিউব করে কাটা ১/২ কাপ

টক দই ২ টেবিল চামচ

সাদা গোলমরিচ গুড়ো ১/২ চা চামচ

চিনি ১ টেবিল চামচ

মেয়োনিজ ২ টেবিল চামচ

মিষ্টি দই ২ টেবিল চামচ

লবণ পরিমাণ মত

কাঁচা মরিচ ডেকোরেশন।

প্রস্তুত প্রণালীঃ শশা ও গাজর পানিতে ভিজিয়ে চিপে নিন। এবার মটরশুটি, আপেল, কাচামরিচ ও সব মসলা মাখিয়ে মিশিয়ে নিন ভালো করে। সবশেষে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।,

মিক্সড ভেজিটেবল সালাদ

উপকরণঃ

গাজর ১০০ গ্রাম (কিউব আকারে কাটা) ক্যাপসিকাম ১০০ গ্রাম (কিউব আকারে কাটা) শসা ১০০ গ্রাম (কিউব আকারে কাটা) পেঁয়াজ ১০০ গ্রাম (পছন্দমত কাটা) টমেটো ১টি (কিউব আকারে কাটা) ওলিভ অয়েল ১ চা-চামচ বিট লবণ স্বাদ অনুযায়ী লেবুর রস ১ টেবিল চামচ বীট লবণ স্বাদ অনুযায়ী পুদিনা পাতা, ধনিয়াপাতা, কাঁচা মরিচ ও রসুন কুচি সামান্য পরিমাণ


প্রস্তুত প্রণালীঃ কিউব আকারে কাটা সমস্ত ভেজিটেকল ভালো করে ধুয়ে তাতে একে একে ওলিভ অয়েল, বীট লবণ ও পুদিনা, কাঁচামরিচ, ধনিয়াপাতা, রসুন কুচি ভালোভাবে মিশিয়ে উপরে লেবু ছড়িয়ে দিতে হবে। তারপর একটি ডিসে ঢেলে এই স্বাস্থ্যকর মিক্সড ভেজিটেবল সালাদ পরিবেশন করুন।


ক্যাশুনাট সালাদ

উপকরণঃ

হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ

চিংড়ি আধা কাপ

কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ

লবণ স্বাদমতো

রসুন বাটা ১/২ চা চামচ

আদা বাটা ১/২ চা চামচ

পাপরিকার গুঁড়া/লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ

ডিম ১টি

তেল পরিমাণমতোভিনেগার ১/২ চা চামচ

সিসিমি অয়েল ১/২ চা চামচ

গোলমরিচের গুঁড়া স্বাদমতো

চিনি সামান্য

সবজি (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম) ১ কাপ

কাঁচামরিচ স্বাদমতো

ধনিয়া পাতা ১/৪ কাপ

লেবুর রস ১ টেবিল চামচ


প্রস্তুত প্রণালীঃ প্রথমে মুরগি, চিংড়ি, কর্নফ্লাওয়ার, লবণ, রসুন বাটা, আদা বাটা, পাপরিকার গুঁড়া ও ডিম একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণমতো তেল গরম করে এই মুরগি ও চিংড়ির মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুকু তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে তুলে রাখুন। এরপর সালাদ পরিবেশনের পাত্রে চিলি সস, টমেটোর সস, সয়া সস, ভিনেগার, সিসিমি অয়েল, গোলমরিচের গুঁড়া, চিনি ও সবজি দিয়ে দিন। এবার কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাজুবাদাম দিন। সবকিছু মেখে তাতে ভেজে রাখা মুরগি, চিংড়ি, কাজুবাদাম দিয়ে মাখিয়ে নিন। লেবুর রস দিয়ে দিন। এই সালাদ ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন। এটি এমনি খেলেও ভালো লাগে।

কোলস্লো সালাদ

উপকরণঃ

হোয়াইট ভিনেগার ২ টেবিল চামচ

চিনি ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া ১/২চা চামচ

লবণ (স্বাদ মতো)

বাধাকপি কুচি ১ কাপ

গাজর কুচি ১/২কাপ

লিকুইড দুধ ১/৪কাপ

মেয়োনিজ ১/৪কাপ

প্রস্তুত প্রণালীঃ

একটি বোল এ দুধ নিয়ে এর সাথে মেয়োনিজ, ভিনেগার, চিনি, লবণ এবং গোলমরিচ গুঁড়া সব এক সাথে মিশিয়ে একটি সস তৈরি করতে হবে। এইবার এই সসের সাথে বাঁধাকপি এবং গাজর কুচি ভালো করে মিশাতে হবে।

ব্যাস হয়ে গেল। এই সালাদ পরিবেশন করতে পারেন গ্রিল চিকেন, বার্গার, স্যান্ডুইচ এর সাথে অথবা শুধু খেতেও দারুণ মজা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Top Stories