ভারতকে শত্রু দেশের তালিকায় রাখলো কানাডা
ভারত এবং কানাডার মধ্যে সামগ্রিক সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মূলত খালিস্তানপন্থি শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যুতে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে নয়াদিল্লি ও অটোয়ার মধ্যে। কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেভিড মরিসন অভিযোগ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিখ নেতাদের টার্গেট করার ষড়যন্ত্র করছেন। সেই জবাবে দিল্লিতে নিযুক্ত কানাডা হাইকমিশনের এক কর্মকর্তাকে ওই অভিযোগের বিষয়ে এক প্রতিবাদপত্র তুলে দেয়া হয়। সেই জেরে ফের উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। আরও পড়ুন সীমান্তের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেবে না সরকার: নরেন্দ্র মোদি ০১ নভেম্বর, ২০২৪ বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি কানাডা তাদের সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদন ২০২৫-২৬ প্রকাশ করে। এতে ভারতকে সাইবার প্রতিপক্ষ হিসেবে অ্যাখ্যায়িত...
