আরো দুই উপদেষ্টা নিয়োগ পেলেন ডক্টর ইউনুস এর মন্ত্রণালয় মোস্তফা সারোয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন
শপথ নেওয়ার পরপরই নতুন দুই উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। শেখ বশিরউদ্দীনকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আর মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।
রোববার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের সই করা এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।
এতে আরও কিছু পরিবর্তন এসেছে। নতুন দুই উপদেষ্টা দপ্তর পেলেও শপথ নেওয়া উপদেষ্টা মাহফুজ আলম এখনও কোনো দপ্তর পাননি।
প্রজ্ঞাপনে দেখা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব কিছুটা হ্রাস করেছেন। আগে তিনি চারটি মন্ত্রণালয় ও দুটি বিভাগের দায়িত্বে ছিলেন, তবে এখন থেকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
সালেহ উদ্দিন আহমেদ, যিনি আগে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, এখন থেকে কেবল অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এখন নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আসিফ নজরুলের দায়িত্ব থাকবে আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। উপদেষ্টা হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরি
বর্তিত রয়েছে।
