Google information

More info click on value image

৫১ বছরেও তারুণ্য ধরে রাখার রহস্য জানালেন মালাইকা আরোরা

 ৫১ বছরেও তারুণ্য ধরে রাখার রহস্য জানালেন মালাইকা আরোরা

malaika arora
Malaika arora pic culected

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা সম্প্রতি ৫১ বছরে পদার্পণ করেছেন, তবে তাকে দেখে তা বোঝার উপায় নেই। সাধারণত চল্লিশের পর বেশিরভাগ মানুষই বয়সের ছাপ শরীর ও চেহারায় পেতে শুরু করেন। কিন্তু মালাইকা এখনও তারুণ্যে ভরপুর এবং ঝরঝরে। তার ফিটনেস ও রূপ দেখে ভক্তরা প্রায়ই জানতে চান, কীভাবে তিনি এত ফিট থাকেন। এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন মালাইকা নিজেই।


ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে মালাইকা তার দৈনিক খাবারের রুটিন শেয়ার করেছেন। ভিডিওটি শুরু হয় সকাল ১০টায়, যখন তিনি তার বিশেষ পানীয় এবিসি জুস (আপেল, বিটরুট ও গাজরের রস) পান করেন। তিনি জানান, এই পানীয়ে আদার রস মেশানো থাকে যা শরীরকে বিষমুক্ত করে ও শক্তি জোগায়।


দুপুর ১২টায় তিনি খান অ্যাভোকাডো টোস্ট। তবে এটি সাধারণ টোস্ট নয়। মালাইকা এই টোস্ট তৈরি করেন অ্যাভোকাডোর দুটি স্তরের মধ্যে ডিম বা চিকেন দিয়ে, যা তিনি তার প্রিয় স্ন্যাকস হিসেবে উল্লেখ করেছেন।


দুপুর আড়াইটায় তার মেনুতে থাকে খিচুড়ি। মালাইকা বলেন, “খিচুড়ি আমার অন্যতম প্রিয় খাবার। এতে থাকে নানা রকম সবজি ও ডাল, যা পুষ্টিগুণে ভরপুর।”


বিকেল ৫টার দিকে তিনি ফল খান। মালাইকার পছন্দের তালিকায় থাকে অ্যান্টিঅক্সিডেন্টে ভরা চেরি ও ব্লুবেরি। দেশীয় ফলের তুলনায় এগুলোকেই তিনি বেশি প্রাধান্য দেন।


ভিডিও শেষে মালাইকা তার ভক্তদের কাছে জানতে চান, তারা কি চান ভিডিওটির দ্বিতীয় পর্ব পোস্ট করা হোক?


মালাইকার এই ভিডিও তার ফিটনেস সচেতনতা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরেছে। তার খাদ্যাভ্যাস ও রুটিন থেকে প্রমাণ হয়, সুস্বাস্থ্য বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস কতটা গুরুত্বপূর্ণ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Top Stories