শেষ নির্বাচনী বক্তৃতায় কি বললেন ট্রাম্প.......
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরুর আগে শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে অনুষ্ঠিত সমাপনী প্রচারণায় ট্রাম্প তার বক্তব্যে বলেন, “আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।” বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, "আপনারা কি এখন চার বছর আগের চেয়ে ভালো অবস্থায় আছেন?" জনতা উচ্চস্বরে না-সূচক জবাব দেন। ট্রাম্প আরও বলেন, "আজ রাতে আপনাদের এবং সকল আমেরিকানের প্রতি আমার বার্তা খুব সহজ: আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।"
